আপনার ডেটা কীভাবে মুছবেন
সর্বশেষ হালনাগাদ ৭ অক্টোবর ২০২৬
এটি সুবিধার জন্য করা বাংলা অনুবাদ। কোনো অমিল দেখা দিলে ইংরেজি সংস্করণই চূড়ান্ত।
আমাদের কাছে আপনার যা কিছু আছে, যেকোনো সময় তা মুছে ফেলতে বলতে পারেন — এর জন্য আমাদের এখানে অ্যাকাউন্ট থাকারও দরকার নেই। Sells Pilot মার্চেন্টদের ফেসবুক দিয়ে সাইন ইন করায় আর Messenger-এ তাঁদের কাস্টমারদের উত্তর দেয়, তাই নিচের ডেটা মানে ফেসবুক আপনার সম্পর্কে আমাদের যা দিয়েছে।
ফেসবুক থেকে
এটিই দ্রুততম উপায়, কারণ ফেসবুক অনুরোধের সাথেই আমাদের জানিয়ে দেয় আপনি কে।
- ফেসবুক খুলে Settings and privacy → Settings → Apps and websites-এ যান।
- তালিকা থেকে Sells Pilot খুঁজে Remove বাছুন।
- অ্যাপের কাছে থাকা পোস্ট ও ডেটা মুছে ফেলার ঘরটিতে টিক দিয়ে কনফার্ম করুন।
এরপর ফেসবুক আপনাকে একটি কনফার্মেশন কোড আর এই সাইটের একটি পেজের লিংক দেবে, যেখানে মুছে ফেলা শেষ হয়েছে কিনা দেখতে পারবেন।
ইমেইলে
লিখে জানাতে চাইলে, কিংবা অ্যাপ সরিয়ে ফেলার পরও নিশ্চিত হতে চাইলে, যে ইমেইল ঠিকানা বা ফেসবুক নাম ব্যবহার করেছেন সেটি আমাদের পাঠান: support@sellspilot.com
আমরা যা মুছি
ব্যক্তি হিসেবে আপনার সম্পর্কে ফেসবুক আমাদের যা যা বলেছে:
- আপনার ফেসবুক অ্যাকাউন্ট আইডি — সাইন ইনের সাথে এখানকার অ্যাকাউন্ট এটিই মেলায়।
- আপনার ফেসবুক প্রোফাইলের ছবি।
- পেজ কানেক্ট করার পর যা কিছু থেকে গেছে: অ্যাকসেস টোকেন আর আপনার অ্যাকাউন্ট যেসব পেজ চালায় তার তালিকা।
যা থেকে যায়, আর কেন
দোকানের নিজের রেকর্ড থেকে যায়: তার অর্ডার, প্রোডাক্ট, স্টক আর কাস্টমার ব্যবসারই সম্পত্তি, Sells Pilot-এ যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছিল তার নয়। মার্চেন্টকে বিক্রির হিসাবও রাখতে হয়, আর কেউ লগইন আনলিংক করেছেন বলে চালু একটি দোকান মুছে দেওয়া তাঁর চাওয়ার চেয়ে অনেক বড় কাজ।
এখানকার আপনার অ্যাকাউন্টও থেকে যায়, তাতে থাকা ইমেইল ঠিকানা দিয়েই ঢোকা যায় — অর্থাৎ ফেসবুক সরালে ফেসবুক বাটনটি ছাড়া আর কিছুই হারায় না। দোকান আর তার ভেতরের সবকিছুও মুছে ফেলতে চাইলে ইমেইলে সেটি লিখে দিন, আমরা তাই করব।
কত সময় লাগে
ফেসবুক হয়ে আসা অনুরোধ কয়েক মিনিটের মধ্যেই কার্যকর হয়, স্ট্যাটাস পেজেই তা দেখা যাবে। ইমেইলে করা অনুরোধের উত্তর ৩০ দিনের মধ্যে দেওয়া হয়, সাধারণত সেই সপ্তাহেই।