কুরিয়ার সার্ভিস ইন্টিগ্রেশন
প্রতি সন্ধ্যায় একই কাজ: কুরিয়ার সার্ভিসের মার্চেন্ট প্যানেল খোলা, প্রতিটি নাম, ফোন, ঠিকানা আর COD-এর টাকা আবার টাইপ করা, ট্র্যাকিং নম্বর কপি করে আনা, আর পরদিন দেখা কোন পার্সেল ফেরত এল। আপনার Steadfast, Pathao বা RedX অ্যাকাউন্ট Sells Pilot-এ কানেক্ট করলে কনফার্ম করা অর্ডার এক ক্লিকে কনসাইনমেন্ট হয়ে যায়।
প্রতি মাসে ১০০ টি কথোপকথন ফ্রি। কার্ড লাগবে না, বাতিল করারও কিছু নেই।
কাস্টমারের নাম, ফোন, ঠিকানা আর যত টাকা তুলতে হবে — সরাসরি অর্ডার থেকে কুরিয়ারে যায়। কিছু দুবার টাইপ করতে হয় না, তাই ভুলও হয় না।
চাইলে কনফার্ম হওয়া অর্ডার অটোমেটিক বুক হয়ে যায়, আপনি শুধু যেগুলোতে সিদ্ধান্ত লাগে সেগুলো দেখেন।
বাটন দুবার চাপলেন বা মাঝপথে নেট চলে গেল — তবুও পার্সেল একটাই, তাই দুজন রাইডারের বিল কখনো আসে না।
কুরিয়ারের ট্র্যাকিং কোড অর্ডারে ফিরে আসে — স্টাফ, পার্সেল স্লিপ আর “আমার অর্ডার কোথায়?” জিজ্ঞেস করা কাস্টমার সবাই দেখতে পান।
প্রতি ঘণ্টায় পার্সেলের স্ট্যাটাস দেখা হয়। ডেলিভারি হলে অর্ডার শেষ; রিটার্ন হলে অর্ডার ফেইলড আর স্টক শেলফে ফেরত। বাকি সব আপনাকে দেখানো হয়, সিদ্ধান্ত আপনার।
ফেরত আসা পার্সেল সেই কাস্টমারের হিসাবে জমা হয়, তাই পরেরবার অর্ডার করলে কিছু পাঠানোর আগেই ঝুঁকিটা দেখতে পান।
প্রিন্ট করার মতো, ঠিকানা বড় করে, আর ক্যাশ অন ডেলিভারির টাকা আলাদা লাইনে।
চাইলে আগের মতো ফোনে বুক করে ট্র্যাকিং নম্বর লিখে দিন। অর্ডার দুভাবেই একইরকম চলে।
প্রতিটি কুরিয়ারের সাথে Sells Pilot কী করে, কানেক্ট করতে কী লাগে, আর সেই কুরিয়ার তার চার্জ হিসেবে কী প্রকাশ করে।
অর্ডার থেকেই Steadfast পার্সেল বুক করুন, স্ট্যাটাস ফিরে পান, আর COD পার্সেলের আগে কাস্টমারের Steadfast রেকর্ড দেখুন।
অর্ডার থেকেই Pathao পার্সেল বুক করুন, ঠিকানা Pathao-র নিজের এরিয়ার সাথে মিলিয়ে, আর স্ট্যাটাস ফিরে পান।
অর্ডার থেকেই RedX পার্সেল বুক করুন, ঠিকানা RedX-এর নিজের এরিয়ার সাথে মিলিয়ে, আর স্ট্যাটাস ফিরে পান।
১
সেটিংসে আপনার Steadfast, Pathao বা RedX অ্যাকাউন্টের তথ্য দিন।
২
চ্যাট, ওয়েবসাইট বা কাউন্টার — যেকোনো অর্ডার একইভাবে বুক করা যায়।
৩
কনসাইনমেন্ট তৈরি হয়, ট্র্যাকিং নম্বর অর্ডারে চলে আসে।
Steadfast, Pathao আর RedX। একাধিক কানেক্ট করে কোনটা ডিফল্ট তা ঠিক করে দিতে পারেন।
না, Sells Pilot পার্সেল বহন করে না। এটা অর্ডার সফটওয়্যার — আপনার বেছে নেওয়া কুরিয়ার সার্ভিসে (Steadfast, Pathao বা RedX) পার্সেল বুক করে, আর ডেলিভারি বা রিটার্ন হওয়া পর্যন্ত প্রতিটির খোঁজ রাখে।
হ্যাঁ। কুরিয়ারের সাথে আপনার নিজের অ্যাকাউন্ট, আপনার নিজের রেটে; Sells Pilot সেটা দিয়েই বুক করে।
অর্ডার ফেইলড হয়, স্টক লেজার দিয়ে শেলফে ফিরে যায়, আর কাস্টমারের হিস্ট্রিতে রিটার্নটা লেখা থাকে।
না, আর দুটো আলাদা রাখা হয়। কুরিয়ার আপনাকে যা বিল করে তা আপনার খরচ; কাস্টমার দেন জেলা অনুযায়ী আপনার ঠিক করা ডেলিভারি চার্জ।
কুরিয়ার ইন্টিগ্রেশন সাথেই আছে। প্রতি মাসে প্রথম ১০০ টি কথোপকথন ফ্রি, কোনো কার্ড লাগে না।
পেজ আর কুরিয়ার কানেক্ট করুন, প্রথমটা এক ক্লিকে বুক করুন।